
১৪ দিন ধরে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবিতে ভোলার লালমোহন উপজেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন তাঁদের স্বজনেরা। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের সিকদার সড়কের দালাল বাজার এলাকায় এই সড়ক অবরোধ করা হয়। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হয় যাত্রী ও পথচারীরা।
খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নৌবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তাঁরা সড়ক থেকে সরে আসেন।
নিখোঁজ জেলেদের স্বজনেরা জানান, ১০ নভেম্বর ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জেলে মাছ ধরার একটি ট্রলারে করে বঙ্গোপসাগরে যান। ১১ নভেম্বর থেকে তাঁদের কোনো সন্ধান মিলছে না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা উদ্ধার অভিযানে দায়িত্বশীল ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ জন্য উৎকণ্ঠায় থাকা স্বজনেরা দ্রুত সাগরে উদ্ধার অভিযান শুরুর দাবিতে সড়ক অবরোধ করেন।
জানা গেছে, ১৪ দিন ধরে নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন ট্রলার মালিক ফারুক (৫৩), মো. জাহাঙ্গীর (৩৮), মো. শামিম (২৩), মো. খোকন (৩৫), মো. সজিব (২২), মো. আলম (৪৬), হেলাল উদ্দিন (৪০), মো. ফারুক (৪২), মাকসুদুর রহমান (৪২), ছাব্বির (২৫) এবং নাছির, আব্দুল মালেক, মাকসুদ। তাঁদের বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
লালমোহনের ইউএনও মো. শাহ আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পক্ষে সম্ভাব্য যা যা করণীয়, সবই করব। নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্ট গার্ড এরই মধ্যে বঙ্গোপসাগরে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশও পদক্ষেপ নিয়েছে। থানা থেকে নিখোঁজের বিষয়টি দেশের সব থানায় বার্তা দেওয়া হয়েছে।’

২২ জুলাই রাতে ধর্ষণের শিকার গৃহবধূ তাঁর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তাঁকে মারধর ও একপর্যায়ে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।
৮ মিনিট আগে
‘অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। বিএনপি একটিবারের জন্য বলেনি বাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বাকিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও আইনে পরিণত করবে এই সরকার।’
২৯ মিনিট আগে
আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান ডিবি সদস্যরা। অভিযানের সময় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতিসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
৩০ মিনিট আগে
কুষ্টিয়া সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে কালেক্টরেট চত্বরে অবস্থিত ডিসি পার্কের পুকুরে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে