নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১১ জেলেকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার হাকিমউদ্দিন মেঘনা নদী এলাকায় বোরহানউদ্দিন থানা-পুলিশ, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ টিম অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন মো. কামাল (২৫), আব্দুর রহমান (১৩), হাসিব (১৫), রাকিব (১৫), তুহিন (১৪), জাকির (১২), হাসনাইন (২২), শাহাবুদ্দিন (২৪), আওলাদ (৩০), মিজানুর রহমান (১২) ও মো. মন্নান (২৪)। তারা বোরহানউদ্দিন, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় গতকাল রোববার রাতে ১১ জেলেকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হলে পাঁছজনকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। তা ছাড়া ছয়জনের মধ্যে পাঁচজন নাবালক এবং একজন প্রতিবন্ধী থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। মাছ ধরার পাঁচটি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচার ও মজুতের অভিযোগে দুই দিনে মোট ৯১৫ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে হাসাদাহ বাজার থেকে ৫১২ বস্তা সারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে....
১ ঘণ্টা আগে