
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর কয়েকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কে নিজ বাসভবন সুরাইয়া ভিলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আজকে পটুয়াখালীতে আমরা বাসস্ট্যান্ড দখল করছি, লঞ্চঘাট দখল করছি, ফেরিঘাট দখল করছি। আর জামায়াত বিশ্ববিদ্যালয় দখল করছে। তফাৎ দেখছেন? খালি নেতা হলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কোর্টের ম্যাজিস্ট্রেট ও নতুন বিচারপতিরা জামায়াতের লোক। তবে আমরা জামায়াতকে বদনাম করছি না, শুধু দুই জায়গায় পার্থক্য দেখাচ্ছি।’
এর আগে গত বুধবার দুমকীতে আরেক সভায় আলতাফ হোসেন দাবি করেন, ‘পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই; চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে।’
এ ছাড়া মির্জাগঞ্জে আয়োজিত আরেক সভায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের গোবর খাইয়ে পবিত্র করে তারপর দেশে আনা হবে।’
আলতাফ হোসেনের এসব বক্তব্য ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন, ‘তিনি যে কথা বলেছেন, এটা তাঁর নিজস্ব বক্তব্য। আমরা পটুয়াখালীর বিএনপি নেতারা সে বিষয়ে অবগত নই।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত কয়েকজন নেতার ছবি সংবলিত বিলবোর্ড প্রদর্শনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিলবোর্ড অপসারণসহ তিন দাবিতে সোমবার প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বাম সংগঠনের নেতা ও শিক্ষার্থীদে
৫ মিনিট আগে
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। বিদেশে শিক্ষকতা ও গবেষণার সুযোগ থাকলেও তিনি জন্মভূমিকে কখনো ভুলে যাননি এবং ব্যক্তিগত বিলাসিতার চেয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণকে
১১ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলার চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে চতরা বাজারে এ ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
হোটেল ও রেস্তোরাঁ আইনানুযায়ী হোটেল পরিচালনার লাইসেন্স না থাকা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিবেশন যোগ্য খাবারে মাছির উপস্থিতি থাকায় ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার হাসান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৫ মিনিট আগে