বরিশাল শেবাচিম হাসপাতাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) সকালে এর উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।
হাসপাতালের মূল ভবনের দ্বিতীয় তলার ‘ডি’ ব্লকে হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধন শেষে সেমিনার হলে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর, হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, হাসপাতালের উপপরিচালক এ কে এম নজমূল আহসান, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট আফসানা সাবরিন, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক আবদুল মোনায়েম সাদ প্রমুখ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, বরিশালে এই প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি ও আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের টেস্টিং এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসেবার মান উন্নত ও রোগীদের রোগ নির্ণয়ে সহায়ক হবে।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচকর্মীরা। সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক এলাকার সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পর্যটক মো. আবির (১৮)।
১১ মিনিট আগে
এসআই সুমন জানান, বাবা মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একাকী বসবাস, কাজের বুয়ার রান্না খাওয়া —এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনমানিল্য হতো। এর জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে