
ভোলার লালমোহন উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরের বাংলাবাজার এলাকায় আজহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মনির বয়াতি (৫০)। তিনি ওই বাড়ির আজহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভোলার লালমোহন উপজেলার আজহার মাঝির বাড়িতে ককটেল বানানোর কাজ চলছিল। এ সময় ককটেল বিস্ফোরণ হয়ে দুজন দগ্ধ হয়। তাঁদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থা দেখে তাঁদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
স্বজনরা তাঁদেরকে ভোলা সদর হাসপাতালের না নিয়ে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেওয়ার পথেই ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় মনির বয়াতির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ধারণা করা হচ্ছে বিএনপির ঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে নাশকতা সৃষ্টির জন্য সেখানে ককটেল বানানো হচ্ছিল। এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে