
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নদীতে মা ইলিশ ধরার অপরাধে দুই মৌসুমি জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে উপজেলার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার টেপাখালি গ্রামের আমির হোসেন হাওলাদারের ছেলে শামসুল হক হাওলাদার এবং বরিশালের উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামের মোবারক ব্যাপারীর ছেলে শাহ আলম ব্যাপারী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। আটক জেলেরা স্বীকার করেছেন, স্থানীয় এক প্রভাবশালী নেতা মা ইলিশ ধরার জন্য তাঁদের ভাড়ায় বাবুগঞ্জে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন, মা ইলিশ শিকারে মৌসুমি জেলেদের সংখ্যা বেশি। বাবুগঞ্জের প্রকৃত জেলেরা এবার নদীতে নামছেন না।

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...
১৭ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।
৩২ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
৩৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
২ ঘণ্টা আগে