
বরিশালের গৌরনদীতে একটি জ্বালানি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লরিটি ফিলিং স্টেশনে থাকা অবস্থায় আগুন লাগলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি। চালক জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত স্টেশন থেকে দূরে সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।
আজ রোববার বিকেল সাড়ে ৫টায় গৌরনদী নাহার সিনেমা হল-সংলগ্ন ‘সেন্ট পিটার ফিলিং স্টেশন’ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পদ্মা ডিপোর একটি পেট্রলবাহী লরি তেল সরবরাহের জন্য বিকেল সাড়ে ৫টায় সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। লরিটি আনলোড করার প্রস্তুতির সময় আকস্মিকভাবে এতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে থাকা লোকজন।
লরিটি স্টেশনের ভেতরে বিস্ফোরিত হলে পুরো ফিলিং স্টেশনে আগুন লাগার আশঙ্কা ছিল। এমন ভয়াবহ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে চালক দ্রুত লরিটির স্টিয়ারিং ধরেন। তিনি জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত ফিলিং স্টেশন থেকে বের করে সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মাঝখানে নিয়ে আসেন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। তাঁদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে লরির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। লরিটি মূল স্টেশন থেকে দূরে থাকায় ফায়ার সার্ভিসের পক্ষে আগুন নেভানো সহজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গৌরনদী ফায়ার স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, পেট্রলবোঝাই একটি ট্রাক তেল সরবরাহের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে প্রবেশ করে। পেট্রল আনলোডের সময় স্পার্কিং থেকে আগুন ধরে যায়। তাৎক্ষণিক চালক গাড়িটি পার্শ্ববর্তী গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায় এবং বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ফায়ার স্টেশন কর্মকর্তা আরও জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফিলিং স্টেশনে থাকা একটি ডিজেলচালিত থ্রি-হুইলার ও মোটরসাইকেল ভস্মীভূত হয়। পাশাপাশি একটি কাভার্ড ভ্যানের কিছু অংশ এবং ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৪ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৪ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৪ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে