
বৃষ্টির কারণে রাজধানীর পশুর হাটগুলোয় স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হলেও বিকেল গড়াতেই হঠাৎ বেড়ে গেছে ক্রেতার চাপ। এতে দ্রুত গরু বিক্রি করতে দরদামে ছাড় দিচ্ছেন বিক্রেতারা। বিশেষ করে, শাহজাহানপুর ও কমলাপুর পশুর হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
আজ মঙ্গলবার রাজধানীর শাহজাহানপুর পশুর হাট ঘুরে দেখা যায়, সকাল থেকে কয়েক দফা বৃষ্টির কারণে হাটে ক্রেতার উপস্থিতি ছিল অনেক কম। বৃষ্টির পানিতে হাটের বিভিন্ন অংশে কাদা জমে যায়। অনেক বিক্রেতাকে গরু নিয়ে পলিথিন ও ত্রিপল টানিয়ে বসে থাকতে দেখা যায়। তবে বিকেলে বৃষ্টি থামতেই হাটে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়।
বিক্রেতারা বলছেন, এবার গরু পরিবহন, খাদ্য ও পালন খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী দাম পাচ্ছেন না তাঁরা। তার ওপর টানা দুই দিনের বৃষ্টিতে কাঙ্ক্ষিত ক্রেতা না আসায় অনেকেই লোকসানের শঙ্কায় দ্রুত গরু বিক্রি করে দিতে চাচ্ছেন।
মূলত টানা বৃষ্টি, ক্রেতার অনিয়মিত উপস্থিতি আর বাড়তি খরচের চাপে রাজধানীর পশুর হাটগুলোয় অনেক ব্যাপারী কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
শাহজাহানপুর হাটের বিক্রেতা আবদুস সালাম বলেন, ‘২৪টা গরু আনছি। আজকে পর্যন্ত আটটা বিক্রি হইছে। আজকের মধ্যে বেশির ভাগ বিক্রি না হইলে নিয়ে যাওয়া লাগে কি না, আল্লাহ জানে।’
আরেক বিক্রেতা মো. নাজমুল বলেন, ‘এক লাখ টাকার গরু ৬০-৬৫ হাজারে ছাড়তেছি। নিয়া যাইতে হইলে তো আবার খরচ লাগব।’
ব্যাপারীরা বলছেন, আগামী দুই দিনে যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং ক্রেতা বাড়ে, তাহলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে অনেককেই লোকসান গুনতে হতে পারে।
হাটসংশ্লিষ্টরা জানান, গত রোববার থেকে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হলেও মূলত গতকাল সন্ধ্যার পর থেকে ক্রেতা বাড়তে শুরু করে। আজও সকালজুড়ে বৃষ্টির কারণে হাট অনেকটাই ফাঁকা ছিল। তবে বিকেলে আবহাওয়া স্বাভাবিক হলে ক্রেতারা দলে দলে হাটে আসতে থাকেন।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের হাটে তুলনামূলকভাবে বাজেটের মধ্যে গরু পাওয়া যাচ্ছে। মালিবাগ থেকে গরু কিনতে আসা আজিজুল ইসলাম বলেন, ‘১ লাখ ৩২ হাজার টাকায় প্রায় পাঁচ মণ ওজনের গরু কিনেছি। যেমন বাজেট ছিল, যেমন প্রত্যাশা ছিল, তেমনটাই পাইছি। গতবারের চেয়ে দাম একটু বেশি পড়েছে।’
মুগদা থেকে আসা সজীব হোসেন বলেন, ‘কম দামে ছোট গরু খুঁজতেছিলাম। আল্লাহর রহমতে পাইছি। ৪৬ হাজারে কিনেছি।’

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে