নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি পাগলা শিয়াল বাড়ি-ঘরে ঢুকে হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে। আজ মঙ্গলবার দুপুর বিকেল ৩টার মধ্যে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির বারান্দায় থাকা সুজন মিয়ার ছেলে জুনাইদ (৯) প্রথমে শিয়ালের হামলার শিকার হয়। পরে শিয়ালটি গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে চলাচল শুরু করেন।
আহত ব্যক্তিরা হলেন-জুনাইদ (৯), সুফিয়া (৫০), নজরুল (৪২), অনিক (৭), নাজমুল (৫), ফাতেমা (৮০), আয়েশা (৬০), আছিয়া (৭০), আব্দুল কুদ্দুছ (৫০) ও নজরুল (৪০)। তাঁরা সবাই উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামের বাসিন্দা।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বিকেলে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুঁজতে বের হন। পরে গ্রামের পাশের একটি ঝোপ থেকে শিয়ালটিকে ধরে পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক কাটলেও আহত ব্যক্তিদের পরিবারে উদ্বেগ বিরাজ করছে।

নীলফামারীর কিশোরগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রশীদ লিমন শাহ (৩৬) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ইমাম রংপুরের তারাগঞ্জের রামপুরা কুর্শা এলাকার জিকরুল হকের ছেলে।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের সব শিল্পকারখানায় দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণা করায় আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে।
২ ঘণ্টা আগে
গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন (৩০) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে কালীগঞ্জ থানা-পুলিশ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়ায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে চকরিয়া পৌরসভার চকরিয়া–বেতুয়াবাজার সড়কের আমান্যারচর ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে