
যুদ্ধ বন্ধে চলমান আলোচনা ও যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবির বিপরীতে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বন্দরনগরী বন্দর আব্বাসে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণগুলো সরাসরি বন্দর আব্বাস শহরের ভেতরে ঘটেছে কি না, তা নিশ্চিত নয়। সেগুলো সমুদ্র এলাকায় বা শহরের আশপাশেও হয়ে থাকতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান ও নৌযানে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ওই নৌযানগুলো হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার চেষ্টা করছিল। এর জবাবেই অভিযান চালানো হয়।
আল জাজিরা বলছে, তবে এখন পর্যন্ত ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হামলার দাবিকে সরাসরি অস্বীকারও করেননি, আবার নিশ্চিতও করেননি। তাঁরা ঘটনাটির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।
পরিস্থিতি নিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই দেশটিতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন স্থাপনের চেষ্টায় থাকা নৌযানে হামলা চালিয়েছে।
৬ ঘণ্টা আগে
কম্বোডিয়ার সাবেক বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাজকীয় ক্ষমা প্রদান করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি ২৭ বছরের সাজা ভোগ করছিলেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হুন সেন রাজা নরোদম সিহামোনির পক্ষে ক্ষমার আদেশে স্বাক্ষর করেছেন।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈরিতা নিরসনে সম্ভাব্য একটি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সোমবার (২৫ মে) জাপানের সংবাদপত্র ‘নিক্কেই’ মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) উভয় দেশের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে