
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের বন্দর সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বরিশালের গৌরনদীতে রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ। অপরজন পলাতক রয়েছেন।

বরিশালের গৌরনদীতে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম মীর (৬৫) নামের আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।