
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের পূর্ব রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন অলক ব্যাপারী (২৫), বাবু ব্যাপারী (২০), সুমন ইসলাম (১৮) ও আইয়ুব আলী (৩৬)।
তাঁদের উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অলক ও বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পূর্ব রাকুদিয়া গ্রামের সুগন্ধা নদীর দোয়ারিকা ব্রিজসংলগ্ন এলাকায় ইলিশ ধরার জাল পাতাকে কেন্দ্র করে আইয়ুব আলী ও অলক ব্যাপারীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনার বিষয়ে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইলিশ ধরায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে এমন ঘটনা ঘটল।
এ বিষয়ে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন, দোয়ারিকা ব্রিজের পূর্ব পাশে সুগন্ধা নদীতে ভোরে অপেশাদার জেলেরা জাল ফেলতে গিয়ে দুই পক্ষের লোকজন মারামারি করেছেন। তিনি বলেন, ‘এ সময় আমাদের টিমও ছিল, তবে অল্প সময়ের মধ্যে হয়তো হঠাৎ করে নদীতে নেমেছিল। টিমের লোক নদীর একদিকে থাকলে জেলেরা অন্যদিকে নেমে পড়ে।’ তিনি দাবি করেন, বিশাল নদী। তার ওপর অতিরিক্তসংখ্যক মৌসুমি জেলে হওয়ায় মা ইলিশ রক্ষা অভিযানে নদী নিয়ন্ত্রণ রাখতে বেগ পেতে হচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে