
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় মূল অপরাধীদের বাঁচাতে পিকআপচালক আজমতের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবহন শ্রমিকেরা। তাঁকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ শুক্রবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁরা।

বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের আর্থিক অনিয়ম, কমিটি গঠনে দুর্নীতি ও নারী কেলেঙ্কারি নতুন করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ও স্কাউটের সভাপতি অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে তিনি এসব কথা বলেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুকুরচুরিতে ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

একদিকে কোম্পানির হারিয়ে ফেলা টাকার জন্য অব্যাহত চাপ, অন্যদিকে নিজের আর্থিক দৈনতা ও পরিবারের নানা টানাপোড়েন। এসব থেকে উত্তরণের কোন পথ খুঁজে না পাওয়ার আক্ষেপ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নিজের অসহায়ত্ব প্রকাশ করে অঝোরে কান্নার পর চলন্ত ট্রেনের নিচে চাপ দিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন দাস (৩৫)