স্কাউটস

কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু, ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহণ
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে শুরু হয়েছে ১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬। ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনের এই ক্যাম্পে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউটসহ বিভিন্ন পর্যায়ের সদস্য অংশ নিচ্ছেন।

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্কাউটদের সব সময় দেশের ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা লালন করতে হবে। প্রকৃতির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার পাশাপাশি অন্য নাগরিকদেরও এই মহৎ কাজে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন তিনি।

বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের আর্থিক অনিয়ম, কমিটি গঠনে দুর্নীতি ও নারী কেলেঙ্কারি নতুন করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ও স্কাউটের সভাপতি অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে তিনি এসব কথা বলেন।

বাঙলা কলেজ প্রাক্তন রোভারদের পুনর্মিলনী
সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউটস ফোরামের উদ্যোগে ২৪ এপ্রিল ‘পুনর্মিলনী ও আনন্দ আয়োজন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে সকাল ১০টায় নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাকাল থেকে চলতি সাল পর্যন্ত বিভিন্ন সময়ের প্রাক্তন রোভাররা অংশ নেন।












