
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার শেষে কাজে ফিরেছেন। ৪৮ ঘণ্টা রোগীদের ভোগান্তি শেষে মঙ্গলবার বেলা ৩টা থেকে কর্মস্থলে রোগীর সেবার কাজে ফেরেন তাঁরা।
যদিও ওই ৪৮ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে রোগীরা চরম ভোগান্তিতে পড়ে। গত দুই দিন বহির্বিভাগে চিকিৎসা হয়নি। আন্তবিভাগেও সিনিয়র চিকিৎসকেরা ছিলেন না। হাসপাতালে রোগীর সেবায় ইন্টার্ন চিকিৎসকেরা না থাকায় ওয়ার্ডে ওয়ার্ডে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। ভর্তিও হতে পারেনি অনেকে। আবার চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যান কেউ কেউ।
ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে আজ ডা. মো. নাজমুল হুদা বলেন, ‘হাসপাতালের পরিচালকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা বেলা ৩টায় কর্মস্থলে ফিরেছি। এর আগে গত ১৭ আগস্ট বিকেল থেকে আমরা কর্মবিরতিতে যাই। পুলিশ হামলাকারী একজনকে গ্রেপ্তার করছে। বাকি দাবিগুলো বিষয়ে পরিচালক গুরুত্ব দিয়েছেন। তাই কর্মবিরতি প্রত্যাহার করেছি।’
মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত জানান, সিনিয়র, মিডসহ সব চিকিৎসকসহ ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালে রোগী সেবা দিচ্ছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেছে। ইতিমধ্যে কাজে যোগদান করেছেন। তিনি বলেন, এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন চিকিৎসকের ওপর হামলা ও আন্দোলনের সঙ্গে জড়িত হামলাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।

৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
৪ মিনিট আগে
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি শুরুর আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেষ কর্মদিবস। ছুটি উপলক্ষে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ অক্টোবর নিয়মিত কর্মদিবস শুরুর কথা থাকলেও উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের সমাধান না হলে শাটডাউন কর্মসূচি অব
৫ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম মনি বলেছেন, ‘শেখ হাসিনা বছরে ৩৫ কোটি টাকা খেয়েছেন। আমি শুনেছি, প্রতিদিন দুপুরে তাঁর খাবারের বিল হতো সাড়ে ১০ লাখ টাকা। সেখানে তারেক রহমান ১৫০ টাকায় দুপুরের খাবার খান। এর নাম তারেক রহমান।’
১৪ মিনিট আগে
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামাতে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়কের অবকাঠামো, যান চলাচলে শৃঙ্খলা, উপযুক্ত ও দক্ষ চালক এবং জনগণের সচেতনতা—সবকিছুই সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত।
২৩ মিনিট আগে