
বরগুনার আমতলীতে বিপক্ষে সাক্ষ্য দেওয়ায় রেবেকা বেগম নামের এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কামাল হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাখারিয়া গ্রামের কামাল হাওলাদার তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এনে গত ১৫ ফেব্রুয়ারি প্রতিবেশী নিজাম সিকদার ও হালিম মিস্ত্রির বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ২৩ ফেব্রুয়ারি আমতলী থানায় মামলাটি এজাহার হিসেবে নেওয়া হয়। সম্প্রতি মামলার তদন্তের সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেবেকা বেগমসহ স্থানীয় কয়েকজনের সাক্ষ্য নেয়।
পরে রেবেকা বাদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন—এমন অভিযোগে কামাল হাওলাদার ক্ষুব্ধ হন। আজ দুপুরে রেবেকা কামালের বাড়ির পাশে একটি টেইলার্সের দোকানে পোশাক আনতে যান। সেখানে কামালের স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে কামাল হাওলাদার চাপাতি দিয়ে রেবেকাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও কপালে গুরুতর জখম করেন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
কুলসুম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রেবেকা আমার কাছে পোশাক নিতে এসেছিল। তাকে দেখে কামাল হাওলাদারের স্ত্রী রেক্সেনা গালাগাল করেন। পরে কামাল হাওলাদার চাপাতি দিয়ে রেবেকাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।’
আহত রেবেকা বেগম বলেন, ‘ওই মামলায় পুলিশ তদন্ত করতে এলে আমি সত্য সাক্ষ্য দিয়েছি। এ কারণে কামাল হাওলাদার ও তাঁর স্ত্রী আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামাল হাওলাদার বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে চাপাতি দিয়ে কয়েকটি আঘাত করেছি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মহুয়া বলেন, আহত রেবেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল হায়াত বলেন, ‘পেটব্যথা ও বমি বমি ভাব নিয়ে ১০ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে তাদের অবস্থার উন্নতি হলে হাসপাতাল...
৭ মিনিট আগে
বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের...
১ ঘণ্টা আগে
এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
২ ঘণ্টা আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
২ ঘণ্টা আগে