
বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ১৩ জন পর্যটকের একটি দলের সঙ্গে বান্দরবানের আলীকদম হয়ে গতকাল শুক্রবার তিনি তিন্দু এলাকায় যান। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নৌকাডুবির এই ঘটনায় ৬ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম তিন্দু বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটে। শনিবার সকাল ৯টা পর্যন্ত জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের সন্ধান মেলেনি।
থানচির স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, মাহিয়ানসহ ১৩ জনের দলটি বিপজ্জনক তিন্দু সড়ক হয়ে তিন্দুতে পৌঁছান। এরপর বিকেল ৫টার দিকে তাঁরা দুটি যন্ত্রচালিত নৌকা নিয়ে বড়পাথর এলাকায় ঘুরতে যান। এ সময় খরস্রোতা সাঙ্গুর প্রবল স্রোতে একটি নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা অন্য পর্যটকেরা কূলে উঠতে পারলেও মাহিয়ান ভেসে গিয়ে নিখোঁজ হন।
নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন। গতকাল ফায়ার সার্ভিসের থানচি স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছেন। তবে নিখোঁজ মাহিয়ানের সন্ধান তাঁরা পাননি। তাই সাঙ্গু নদে তল্লাশি চালাতে চট্টগ্রামে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরি দলের কয়েকজন সদস্য চট্টগ্রাম থেকে থানচির উদ্দেশে রওনা দিয়েছেন।
আজ সকাল ৯টায় থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান বলেন, ‘নিখোঁজ পর্যটককে খুঁজে না পেয়ে চট্টগ্রামের ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে। ডুবুরি দলের সদস্যরা এলে এলাকাটিতে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।’
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, হ্যাবল ত্রিপুরা নামের একজন গাইড নিয়ে ওই পর্যটকেরা আলীকদম থেকে তিন্দুতে গিয়েছেন। থানচি হয়ে না যাওয়ায় তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তিন্দুতে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় সার্বক্ষণিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে