
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে গেছে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার তরমুজ পেট্রলপাম্প-সংলগ্ন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী নাইট্রোজেনবাহী ট্রাকটি সড়কের খানাখন্দের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা কয়েকটি সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলে গ্যাস নির্গত হতে শুরু করে। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তাঁরা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়...
৪ মিনিট আগে
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছে। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তারের (৬) অবস্থায়ও আশঙ্কাজনক।
৩৬ মিনিট আগে
ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান করছেন। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা তিনি প্রকাশ্যে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে এই চারটি কমলা নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন যুক্ত
৪৩ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্
১ ঘণ্টা আগে