সাঙ্গু নদী

চট্টগ্রামে সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর তীরে খেলছিল দুই ভাই-বোন। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে যায় তারা। স্থানীয় লোকজনের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি তাদের।

সাঙ্গু নদে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদে পিকনিকে গিয়ে গোসলের সময় পানিতে ডুবে নবম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম মুমুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা তাকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬
মাহিয়ানসহ ১৩ জনের দলটি বিপজ্জনক তিন্দু সড়ক হয়ে তিন্দুতে পৌঁছান। এরপর বিকেল ৫টার দিকে তাঁরা দুটি যন্ত্রচালিত নৌকা নিয়ে বড়পাথর এলাকায় ঘুরতে যান। এ সময় খরস্রোতা সাঙ্গুর প্রবল স্রোতে একটি নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা অন্য পর্যটকেরা কূলে উঠতে পারলেও মাহিয়ান ভেসে গিয়ে নিখোঁজ হন।

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, থানচিতে শতাধিক পর্যটক আটকা
টানা দুই দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের থানচিতে সাঙ্গু নদী, রেমাক্রী খালসহ পাহাড়ি ছড়া-ঝিরিতে পানি বেড়েছে। প্রবল স্রোতের কারণে দুর্গম এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ ও নৌযান চলাচলে সতর্কতা দিয়েছে।












