বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন সেনাসদস্য মো. আরিফ হাসান (২৭) ও বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অস্থায়ী সেনা ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ধোপা হাছিব খান। তখন পাশে থাকা সেনাসদস্য আরিফ হাসান এগিয়ে এসে তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এ সময় অপর এক সেনাসদস্য বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।

শুনানি শেষে আদালত নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
১৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ সময় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম-রুবেলা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
ড. তসিকুল ইসলাম রাজা ছিলেন একজন প্রতিবাদী কবি, নিবেদিতপ্রাণ গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। আধুনিক বাংলা কবিতা, লোকসংস্কৃতি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
১ ঘণ্টা আগে