
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় ৪৮ ঘণ্টার হরতাল চলছে। আজ বুধবার সকালে ফলতিতা মৎস্য আড়ত বন্ধ করে দিয়েছেন হরতাল সমর্থনকারীরা। এ ছাড়া সব দোকানপাট বন্ধ এবং মোড়ে মোড়ে সড়ক অবরোধ করছেন তাঁরা।
আজ সকালে ফকিরহাট বিশ্বরোড মোড়, কাটাখালী চত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। তবে গ্রাম অঞ্চল দিয়ে কিছু ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান চলছে। তবে তা মোড়ে মোড়ে এসব যান আটকানো হচ্ছে। হরতালের কারণে উপজেলায় দোকানপাট বন্ধ রয়েছে।
স্কুল-কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়েনি। সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাক, বাঁশ ও কাঠের গুঁড়ি ফেলে সড়কে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনগুলো চলাচল করতে পারছে। ফকিরহাট ফলতিতা মৎস্য আড়ত বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে মৎস্য ব্যবসায়ী ও চাষিরা।

শেরপুরের নকলায় কাজল মিয়া (৪৬) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার রাতে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার বাসিন্দা। তাঁর বাবার নাম জবান আলী।
১৫ মিনিট আগে
৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি পোস্ট দিয়েছিলেন বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন (৫১)। সেই পোস্ট দেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
২২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে মঙ্গলবার পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক ব্র্যাককর্মী, এক গৃহবধূ ও পানিতে ডুবে মারা যাওয়া এক শিশু। দুটি মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
২৩ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়ায় হরিণা ফেরিঘাটসংলগ্ন আড়তে দাম কিছুটা কমেছে। আজ মঙ্গলবার আড়তে গিয়ে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২০০ টাকা থেকে নেমে ২ হাজার ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভরা মৌসুমে উৎপাদন বাড়লে দাম আরও কমতে পারে।
২৬ মিনিট আগে