
বাগেরহাটের ফকিরহাটে ঘরে ঢুকে মোমেনা বেগম (৪২) নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর স্বজন ও পুলিশের ধারণা, বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরির সময় জড়িত ব্যক্তিদের চিনে ফেলায় মোমেনাকে হত্যা করা হয়। উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্য বাহিরদিয়া এলাকায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
মোমেনা বেগম মধ্য বাহিরদিয়া এলাকার ব্যবসায়ী বিল্লাল খানের স্ত্রী। ঘটনার রাতে বিল্লাল খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টার দিকে বিল্লাল খান মানসা বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরেন। তিনি ঘরে ঢুকে দেখেন, তাঁর স্ত্রী ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অহিদুল হকসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই ওহিদুল হক বলেন, ‘ওই নারীর লাশের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া কানের নিচেও আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁকে কিল-ঘুষি মেরে আঘাত করে এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরকে চিনে ফেলায় ওই গৃহিণীকে হত্যা করা হতে পারে।’
বিল্লাল খান জানান, গতকাল রাতে তিনি দোকান থেকে বাড়িতে এসে দেখেন, তাঁর স্ত্রী মৃত অবস্থায় ঘরে পড়ে আছেন। ঘটনার সময় বাড়িতে তাঁর স্ত্রী একা ছিলেন। দুর্বৃত্তরা তাঁর স্ত্রীকে মেরে ঘর থেকে ২৩ হাজার টাকা, দুটি সোনার রুলি এবং এক জোড়া দুল চুরি করে নিয়ে গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় রাতে নিহতের স্বামী বিল্লাল খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান চলছে।’

রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৪ মিনিট আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৩১ মিনিট আগে
‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
১ ঘণ্টা আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
১ ঘণ্টা আগে