চাঁদপুর শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিশু শিক্ষার্থী মারা গেছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শহরে চিকিৎসক অলিউর রহমানের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাফিন শহরের নাজিরপাড়া সুফিয়া মঞ্জিলের ভাড়াটে মো. শাহিনের ছেলে এবং আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। গ্রামের বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহাপুর এলাকার মিরপুরে।
আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাফিন বিদ্যালয় ছুটির পর বাসার উদ্দেশে ওই সড়ক পার হচ্ছিল। এ সময় ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশুর মাথা ও পেটে গুরুতর আহত হয়। সেখান থেকে লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক। অ্যাম্বুলেন্সে কুমিল্লা নেওয়ার পথে শাহরাস্তির ওয়ারুক নামক স্থানে রাফিনের মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগীকে পাওয়া যায়নি। শিশুর লাশ সুরতহাল করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
৪ মিনিট আগে
শনিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ার আগে ঘাটে নোঙর করা এ আর খান-১, কুয়াকাটা-১, কাজল-৭, এমভি পূবালীসহ মোট পাঁচটি লঞ্চে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল আশরাফ ও হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোভার স্কাউটস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।
৫ মিনিট আগে
আহত ব্যক্তির স্বজনেরা জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন করিম উদ্দিন। পথে মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
৩৮ মিনিট আগে
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ড্রাম ও কনটেইনারে সংরক্ষিত প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।’
১ ঘণ্টা আগে