বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণচেষ্টার অপমান সইতে না পেরে অসুস্থ হয়ে এক প্রতিবন্ধী তরুণীর (২২) মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে তরুণীর বাবা বাদী হয়ে নূর মোহাম্মাদ (৭০) নামে এক ব্যক্তিকে আসামি করে মোরেলগঞ্জ থানায় ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা করেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। রাতেই অভিযান চালিয়ে নূর মোহাম্মাদকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে গ্রেপ্তার নূর মোহাম্মাদকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
তরুণীর বাবার অভিযোগ, বেশ কিছু দিন আগে তাঁর প্রতিবন্ধী মেয়ে পানি সংগ্রহের জন্য নূর মোহাম্মাদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে নূর মোহাম্মাদ তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। ওই ঘটনার পর থেকে তাঁর মেয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর তিনি মোরেলগঞ্জ থানায় অভিযোগ করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মৃত তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। একমাত্র আসামি নূর মোহাম্মাদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সংকটের কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের বেশি সময়ে ৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রয়েছেন তিনজন। এসব আদালতে ১৯ হাজার মামলা বিচারাধীন। অর্থাৎ ৬ হাজার মামলার বিচারকার্য চালাতে হিমশিম খাচ্ছেন...
০১ জানুয়ারি ১৯৭০
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে