
বাগেরহাটের মোংলায় ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা, ফাঁদসহ এক শিকারিকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে মোংলা উপজেলার কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা এবং প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম রব শেখ। জব্দ হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদসহ আটক ব্যক্তিকে আজ দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামে মাদক মামলার এক হাজতি আসামি মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
১ সেকেন্ড আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
২ মিনিট আগে
নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১১ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
১৩ মিনিট আগে