জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে লাফ দিয়ে ডুবে সম্পদ মিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সম্পদ মিয়া ওই গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছোট বোনকে সঙ্গে নিয়ে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায় সম্পদ মিয়া। ছোট বোনকে পুকুর পাড়ে রেখে পানিতে লাফ দিয়ে তলিয়ে যায়। পরে আর না উঠলে ছোট বোনের ডাকচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর চ্যাটিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার উপজেলার ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
২ মিনিট আগে
গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলার চর বোরহান ইউনিয়নের চর শাহজালাল এলাকায় মো. ইউনূস খলিফার নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র অবস্থায় মো. ফজলুল হক কালুর জমি দখলের উদ্দেশ্যে যান। এ সময় সেখানে নির্মাণাধীন একটি ঘরের সামনে ২-৩টি ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক তৈরি করেন এবং পেট্রল দিয়ে একটি নির্মাণাধীন ঘর পুড়িয়ে দেন।
৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ও সোয়া ৬টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুরের নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন চাচা নুরনবী। এ ঘটনায় ১১ অক্টোবর নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা করেন। পরের দিন কালিয়াকৈর এলাকা থেকে কেএম রাহেনুল ইসলাম আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ...
১৩ মিনিট আগে