
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সর্তা নদীর আন্ধারমানিক ও তুলাতলি এলাকায় পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার ও প্রায় দুই হাজার ফুট পাইপ নষ্ট করার পাশাপাশি জব্দ করা হয়েছে নদীর তীরে মজুত রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু।
আজ শনিবার সকালে উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। তাঁকে সহযোগিতা করে ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, সর্তা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযানের সময় তিনটি ড্রেজার ও প্রায় দুই হাজার ফুট পাইপ পাওয়া যায়। পরে সেগুলো নষ্ট করা হয়। অভিযানে নদী থেকে উত্তোলন করে রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালু স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে। পরে বিধিমতো উন্মুক্ত নিলামে এসব বালু বিক্রি করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
১ মিনিট আগে
দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯টি নৌকার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা। নদীর দুই তীরে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।
১০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকা থেকে নারায়ণগঞ্জে কর্মস্থলে ফেরার পথে বাসে উঠে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের কবলে পড়েন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর আলম। বাসের অন্য যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের রাস্তায় নামিয়ে দেওয়ার পর জাহাঙ্গীরকে বাসের ভেতর জিম্মি করে মারধর করা হয়।
১৩ মিনিট আগে
গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও কয়েকটি বিদ্যালয় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ভবন হারিয়ে কোথাও খোলা আকাশের নিচে, আবার কোথাও ছাপড়ার নিচে চলছে শিশুদের পাঠদান। এতে
৪৪ মিনিট আগে