বালু পাথর উত্তোলন

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট
চট্টগ্রাম নগরের কালুরঘাট থেকে বোয়ালখালী উপজেলার কর্ণফুলী নদীসংলগ্ন এলাকায় সরকারি অনুমোদন ছাড়াই চলছে বালু উত্তোলন ও বিক্রির রমরমা ব্যবসা। কালুরঘাট সেতুর আশপাশ থেকে চরণদ্বীপ হয়ে চৌধুরীহাট পর্যন্ত ৭-৮ কিলোমিটার এলাকায় বালুর দেড় শতাধিক অবৈধ স্পট গড়ে উঠেছে।

পারকিতে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা
চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্রসৈকত-সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ড্রেজার ও বুস্টার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এভাবে বালু তোলায় পারকি সৈকত, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ও ৫০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রিট
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদী ভাঙন রোধ এবং পদ্মা সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

চলছে বালু লুটের মহোৎসব
রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।












