
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই দেওয়া হয়েছে একটি আয়রন ব্রিজ। এ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর গতকাল সোমবার বিকেলে ব্রিজটি ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে বাগধা ইউনিয়ন পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য ৪৫ ফুট এবং প্রস্থ সাড়ে পাঁচ ফুট।
স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী ব্রিজের ঢালাই ৫ ইঞ্চি হওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে সাড়ে ৩ ইঞ্চি। আয়রন ব্রিজে দৈর্ঘ্যে ৮ ইঞ্চি ও প্রস্থে ৬ ইঞ্চি পরপর রড দেওয়ার নিয়ম থাকলেও ঠিকাদার ১ ফুট পরপর রড দেন।
স্থানীয়রা ঢালাইয়ের সময় বাধা দিলে ঠিকাদার ৫ পিস রড আনেন। ঢালাইয়ে সিমেন্ট কম থাকায় স্থানীয়দের দিয়ে ৫ ব্যাগ সিমেন্ট কিনিয়ে এনে ব্রিজের উত্তর পাড়ে ১৩ এপ্রিল বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সম্পন্ন করা হয় বলেও জানান স্থানীয়রা।
বাঁশ দিয়ে ব্রিজ ঢালাইয়ের ঘটনা দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসন পদক্ষেপ নেয়। পরে একাধিকবার ব্রিজটি ভাঙার কথা বলা হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তীর উপস্থিতিতে ব্রিজটি ভাঙা হলে উত্তর পাশে রডের পরিবর্তে বাঁশ পাওয়া যায়।
তবে গণমাধ্যমের সামনে উপজেলা প্রশাসন থেকে পুরো ব্রিজ ভাঙার কথা বলা হলেও তা ভাঙা হয়নি। ব্রিজ ভাঙার সময় স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, `ব্রিজটি ভাঙার পরে উত্তর পাশে রডের সঙ্গে বাঁশ পাওয়া গেছে। যে ঠিকাদার রডের সঙ্গে বাঁশ দিয়ে ব্রিজ ঢালাই দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

বগুড়ার কানছগাড়ি এলাকায় মুরগির খামারের সামনে ঘেউ ঘেউ করায় একটি কুকুরকে ছুরিকাঘাতের অভিযোগে স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কুকুরটির অস্ত্রোপচার হয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
৬ মিনিট আগে
যশোরের অভয়নগরে ব্রাজিলের খেলা চলাকালে বিদ্যুৎ না থাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপকেন্দ্রে কর্মরত এক লাইনম্যান আহত হয়েছেন। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ অর্থ এবং কল সেন্টারে ব্যবহৃত একটি স্মার্টফোন লুটের অভিযোগও করা হয়েছে।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে স্কুল ফিডিং কর্মসূচিতে পোকা ধরা দুধের প্যাকেটসহ নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগ উঠেছে। ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা দুধ নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ বাড়লেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিবেদনে ‘পোকা’ পাওয়ার অভিযোগের কোনো উল্লেখ নেই। এ নিয়েও প্রশ্ন উঠেছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবরোধ কর্মসূচি পালন করছেন তাঁর সমর্থক বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর উপজেলার ১৫ থেকে ২০টি স্থানে সড়ক অবরোধের ফলে প্রায় ২৫ কিলোমিটার...
৩০ মিনিট আগে