উপজেলা প্রশাসন

নোয়াখালীতে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও জমি থেকে মাটি কাটার দায়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিন ইটভাটার মালিককে দুই লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজাপুরে ইউনিয়ন পৃথকীকরণ নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পৃথকীকরণের দাবিতে ও এর বিরোধিতায় পাল্টাপাল্টি মানববন্ধনের উদ্যোগকে কেন্দ্র করে গালুয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ২টা থেকে আগামীকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত, সেই নৈশপ্রহরীকে সম্মাননা প্রশাসনের
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া নৈশপ্রহরী মো. নুরুল আলম বাচাকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার ফটিকছড়ি উপজেলা পরিষদে তাঁকে পুরস্কৃত করা হয়।

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট উদ্ধার: ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নেত্রকোনার কলমাকান্দায় একটি বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখল করে গড়ে তোলা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলমাকান্দা শহরের কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালটে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে এক্সকাভেটর দিয়












