আগৈলঝাড়া

আগৈলঝাড়ায় নাশকতার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর
বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে ‘জেগে ওঠা’ সেই আলোচিত দুটি কবর ভেঙে ফেলা হয়েছে। ঋণের চাপে পড়ে প্রতারণার উদ্দেশে নিজেই কবর দুটি তৈরি করেছিলেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত সজীব বেপারী। উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে তাঁর পরিবারের সদস্যদের দিয়েই কবর দুটি ভেঙে ফেলা হয়। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন

বসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর
একটি বসতঘরের মেঝেতে ‘জেগে উঠেছে’ দুটি কবর। এই দাবিকে ঘিরে বিভিন্ন রোগ থেকে মুক্তির আশায় সেখানে ভিড় করছেন অসংখ্য নারী-পুরুষ। জমজমাট হয়ে উঠেছে ঝাড়ফুঁক, তেল পড়া ও কথিত চিকিৎসার কার্যক্রম। তবে কেউ কেউ ঘটনাটিকে প্রতারণা দাবি করে কবর দুটি খননের দাবি জানিয়েছেন।

আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ৩২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।











