
যশোরের অভয়নগরে ব্রাজিলের খেলা চলাকালে বিদ্যুৎ না থাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপকেন্দ্রে কর্মরত এক লাইনম্যান আহত হয়েছেন। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ অর্থ এবং কল সেন্টারে ব্যবহৃত একটি স্মার্টফোন লুটের অভিযোগও করা হয়েছে।
ঘটনাটি গতকাল সোমবার রাতে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর-২ বিদ্যুৎ উপকেন্দ্রে ঘটে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম (ও অ্যান্ড এম) মেহেদুল ইসলাম মেহেদী আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
মেহেদুল ইসলাম মেহেদী জানান, সোমবার রাতে লোডশেডিং চলাকালে ৪০-৫০ জনের একটি দল উপকেন্দ্রের লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তাঁরা কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে মারধর করে আহত করেন। এ সময় তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ অর্থ এবং কল সেন্টারে ব্যবহৃত একটি স্মার্টফোন নিয়ে যাওয়া হয়।
আহত রবিউল ইসলামকে উদ্ধার করে রাতেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মেহেদুল ইসলাম মেহেদী বলেন, এই ঘটনার সময় ব্রাজিলের ফুটবল ম্যাচ চলছিল এবং ওই সময়ে উপকেন্দ্রের মূল লাইনে বিদ্যুৎ-সরবরাহ বন্ধ ছিল।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, সকালে উপকেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৩ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৩ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৩ ঘণ্টা আগে