
পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা-পুলিশের টিম।
গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও বহিষ্কার করা হয়েছে আবুল কাশেমকে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয়রা।

পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে সুমন সরকার (৪০) নামে স্বরূপকাঠি পৌর কৃষক দলের বহিষ্কৃত সাবেক এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার রাত ৯টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে...
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই পালিয়ে গেছেন চক্রটির মূল হোতা হিসেবে পরিচিত ‘খান সাহেব’।
৩১ মিনিট আগে
কামাল হোসেন শেখের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে কোটালীপাড়া পৌরসভার নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
১ ঘণ্টা আগে
৬১ বছর বয়সী মীনা দে সুর করে এভাবেই পুঁথি পাঠ করছিলেন রাইখালীর ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরে। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের বাসিন্দা। তাঁর সঙ্গে অন্য নারীরা সমবেত কণ্ঠে দোহার দিচ্ছিলেন। জোড়খাই, করতাল ও হারমোনিয়ামের সুরে মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছিল এক অন্যরকম আবহ।
১ ঘণ্টা আগে