
ঘাটে ফেরি না থাকা সত্ত্বেও সামনে এগোচ্ছিল কর্ণফুলী নদীতে পড়ে তলিয়ে যাওয়া ট্রাকটি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে কালুরঘাটের বোয়ালখালী অংশে ট্রাকটি তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ট্রাকটি কি নিয়ন্ত্রণ হারিয়েছিল, না চালকের অন্য কোনো গাফিলতি ছিল, তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রড বোঝাই করে লোহাগাড়া উপজেলায় পণ্য পৌঁছে দিয়ে খালি অবস্থায় চট্টগ্রাম শহরে ফিরছিল। ফেরার পথে চট্টগ্রামের কালুরঘাটে পৌঁছালে সেখানে কোনো ফেরি ছিল না। এরপরও ট্রাকটি সামনে এগিয়ে যেতে থাকে এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার সময় চালক মো. ওসমান ট্রাক থেকে নদীতে লাফ দিয়ে প্রাণে বাঁচেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
প্রথম দিকে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ট্রাকটিতে চালক ছাড়া আরও একজন থাকার আশঙ্কা প্রকাশ করেন। তবে পরে সিসিটিভি ফুটেজসহ বিভিন্নভাবে যাচাই-বাছাই করে প্রশাসন নিশ্চিত হয়, দুর্ঘটনার সময় ট্রাকে চালক ছাড়া অন্য কেউ ছিলেন না। এ কারণে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও তাদের উদ্ধারকাজে নামতে হয়নি। এই ঘটনায় আহত চালক মো. ওসমান কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এ বিষয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অলক চাকমা জানান, দুর্ঘটনার সময় ঘাটে কোনো ফেরি ছিল না। তারপরও ট্রাকটি সামনে এগিয়ে যায়। এরপরই চালক পরিস্থিতি বুঝতে পেরে নদীতে লাফ দেন, এতে তিনি বুকে ও মাথায় আঘাত পান। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে বিআইডব্লিউটিএ।
উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে যায়। এই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনাটি দেশে বেশ তোলপাড় হয়।

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চবিদ্যালয় চত্বরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (৩ এপ্রিল)। দিনভর এ চক্ষুশিবিরে প্রায় ৫ হাজার মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
৬ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটায় এক ট্রলারের জেলেরা ৪০টি সামুদ্রিক কোরাল মাছ ধরেছেন। অনেক দিন ধরে মাছের আকাল, নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে দিশেহারা জেলেদের মধ্যে এতে স্বস্তি ফিরে এসেছে।
১৫ মিনিট আগে
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় চার বছরের আইনি লড়াই শেষে চেয়ারম্যান পদ ফিরে পেলেন মো. আতোয়ার রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি উপজেলার জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নেন।
১৬ মিনিট আগে
সন্তানেরা খোঁজ নেন না। তাই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন রাজশাহীর বড়গাছি মালপাড়া গ্রামের টুলি বেগম (৪৮)। তাঁর সংগ্রামী জীবনের কথা জানতে পেরে তাঁকে একটি অটোরিকশা উপহার পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯ মিনিট আগে