
এবার চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে পড়ে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর ট্রাক থেকে নদীতে লাফ দেওয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ থাকার তথ্য ফায়ার সার্ভিসকে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু বিষয়টি নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।
গত ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে ২৬ জনের প্রাণহানির ঘটনার ঠিক ৮ দিনের মাথায় এ ঘটনা ঘটল।
কর্ণফুলীতে ডুবে নিখোঁজের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত চেষ্টা করেও কাউকে পাননি।
খোঁজ নিয়ে জানা গেছে, নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা ব্যক্তিকে ট্রাকের চালক বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁর নাম মো. ওসমান। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার মোজাফফর আহমেদের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ওসমানকে গুরুতর অবস্থায় প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের বোয়ালখালী সাব স্টেশনের কর্মকর্তা অলক চাকমা বলেন, 'দুর্ঘটনার পর ট্রাকটি নদীতে তলিয়ে গেছে। সেখান থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। ট্রাকচালকের সহকারী নিখোঁজ বলে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তারপরও নিখোঁজের খবরে আমাদের টিম ঘটনাস্থলে কাজ করেছে।'
অলক আরও বলেন, 'শুক্রবার সকালে আমরা আবার নদীতে উদ্ধার অভিযান চালাব।'

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
২৪ মিনিট আগে
চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া যায়—এমন বিভিন্ন ওষুধ, বিশেষ করে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চক্রটি বিদেশে পাঠাত।
৩৫ মিনিট আগে
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
১ ঘণ্টা আগে