
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় চার বছরের আইনি লড়াই শেষে চেয়ারম্যান পদ ফিরে পেলেন মো. আতোয়ার রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি উপজেলার জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নেন।
জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়নপুর ইউনিয়নে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। আতোয়ার দাবি করেন, তিনি ৬ হাজার ১০৪ ভোট পেয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী বেলায়েত হোসেন ৪ হাজার ৩২০ ভোট পেয়েছেন। কিন্তু নির্বাচনী ফলাফলে বেলায়েত হোসেনকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। আতোয়ার নিজেকে জয়ী দাবি করে ২০২২ সালের ২৭ জানুয়ারি মানিকগঞ্জ আদালতে মামলা করেন।
আতোয়ার অভিযোগ করেন, তৎকালীন প্রভাবশালী একটি মহল তাঁর মামলাটি বাধাগ্রস্ত করার চেষ্টা করে। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৬ সালের ২৫ জানুয়ারি হাইকোর্ট তাঁর পক্ষে রায় দেন। সেই রায়ের ভিত্তিতেই চার বছর পর তিনি তাঁর পদ ফিরে পেলেন।
আতোয়ারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ শেষে আতোয়ার রহমান বলেন, ‘এই লড়াই শুধু আমার ব্যক্তিগত ছিল না, এটা ছিল ন্যায়ের জন্য সংগ্রাম। চার বছরের এই কঠিন পথচলা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখাই এখন আমার প্রধান লক্ষ্য।’

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
৩৯ মিনিট আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
২ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৪ ঘণ্টা আগে