
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম ঘটনা ঘটেনি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক মাস হতে চলল টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টিও একটু একটু করে ভুলতে শুরু করেছে ভক্তরা। যে টুর্নামেন্টকে কেন্দ্র করে এত জল ঘোলা হয়েছিল—সেই আইপিএলেও শুরু হয়েছে কয় দিন হলো। বাদ দেওয়ার এত দিন পর এসে মোস্তাফিজকে নিয়ে বোধোদয় হলো আইপিএলের চেয়ারম্যান অরুন সিং ধুমালের।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমাল বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, ঘটনাটি (মোস্তাফিজের বাদ পড়া) দুর্ভাগ্যজনক। এর বেশি আমার জানা নেই। ভারত সরকার ক্রিকেটের দৈনন্দিন পরিচালনায় হস্তক্ষেপ করতে চায় না। সরকার ক্রিকেটকে সামগ্রিকভাবে সমর্থন করে। তবে কখনো কখনো কিছু ঘটনা ঘটে, যার ফলে সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি হবে না এবং সুস্থ বুদ্ধির জয় হবে।’
আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিকে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। অতীতে এত বেশি দামে আইপিএলে বিক্রি হননি অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটার। রেকর্ড দামে বিক্রি হলেও গত জানুয়ারির শুরুতেই দল হারান কাটার মাস্টার। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা। এই ঘটনায় নিরাপত্তা শঙ্কার বিষয়টি তুলে ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে আয়োজনের দাবি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির এই দাবি মানেনি আইসিসি। উল্টো বাংলাদেশকে ভারতে খেলার অনুরোধ করে বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থা। নিজেদের অবস্থানে অটুট থাকায় শেষ পর্যন্ত আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৭ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১১ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৩ ঘণ্টা আগে