চট্টগ্রাম নগরের সাগরিকায় ছুরিকাঘাতে আকাশ দাস (৩০) নামের এক কারখানা কর্মচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিটাক স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ দক্ষিণ কাট্টলীর দোহাপাড়ার বাবুল দাসের ছেলে। তিনি স্টেডিয়াম এলাকার ‘অ্যাসটেক’ নামের একটি পলিথিন কারখানার কর্মী ছিলেন।
নিহতের ভাই সাগর দাস বলেন, বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়ে কর্মস্থলের উদ্দেশে যান আকাশ। বিটাক বাজারে কারখানার সামনে পৌঁছালে আকাশের সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগ্বিতণ্ডা করতে দেখেন। একপর্যায়ে মাইকেলকে তাঁরা মারধর করলে সেখানে এগিয়ে যান আকাশ। তিনিও তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এই সময় ওই যুবকেরা আরও কয়েকজনকে ডেকে এনে আকাশকে প্রথমে মাথায় হেলমেট দিয়ে আঘাত করেন। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে পরিবারের সদস্য ও তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আকাশের সহকর্মীরা জানান, এই যুবকেরা কয়েক মাস আগে কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিলেন। আকাশের প্রতিবাদের মুখে চাঁদা নিতে পারেননি তাঁরা। এ ছাড়া নানা বিষয়ে আকাশের সঙ্গে ওই যুবকদের বিরোধ ছিল।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ছুরিকাঘাতে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা নামের দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
৭ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শুধু আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেই নয়, বরং শতাব্দীপ্রাচীন মানবিক ও সাম্যের এক অনন্য ঐতিহ্যের জন্যও পরিচিত। প্রায় ৭০৭ বছর ধরে পবিত্র রমজান মাসজুড়ে এখানে আয়োজন করা হচ্ছে গণ-ইফতার, যেখানে ধনী-গরিব, দেশি-বিদেশি কিংবা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই একই দস্তরখানে বসে ইফতার
১৯ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সিয়াম হোসেন ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
২৭ মিনিট আগে
অনেকে চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়। আবার অনেকে মাদক কারবার করছে, তারা বিএনপির না। অপরাধ যে করবে, চাঁদাবাজি যে করবে—সে যে দলেরই হোক, সরকারি কর্মচারী হোক বা অন্য কেউ, অপরাধের বিচার হবে।
১ ঘণ্টা আগে