
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা নামের দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সংস্থাটি থেকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ব্যাংককগামী বাংলাদেশ বিমানের বিএস-২১৭ ফ্লাইটের রফিকুল ইসলাম নামের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে সুকৌশলে লুকায়িত অবস্থায় ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে। যার মধ্যে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮ শত ৪১ থাই বাথ ছিল।
এ ছাড়া পৃথক ঘটনায় আল আমিন মোল্লা নামের আরেক যাত্রীর লাগেজে সুকৌশলে লুকায়িত অবস্থায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। যার মধ্যে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল এবং ২ হাজার ১১০ থাই বাথ ছিল।
জব্দ করা এসব বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় মূল্য ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা।
সংস্থাটি জানায়, চোরাচালান ও অবৈধ মুদ্রা পাচার রোধে বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অপর দিকে সংস্থাটির সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথক ঘটনায় প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা নামের দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।’

প্রবাসে শ্রম দিয়ে অর্জিত টাকায় পরিবারের সচ্ছলতা ফেরাতে চলতি মাসেই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রবিউল ইসলাম (২৫)। তাকে পাঠাতে বিভিন্ন ব্যক্তি–প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণসহ ৫ লাখ টাকারও বেশি ব্যয় করেছে তার অসচ্ছল পরিবার। কিন্তু দ্বিতীয় সপ্তাহ ঘুরতে না ঘুরতেই প্রবাস থেকে খবর আসে রবিউল আর নেই!
২১ মিনিট আগে
পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা শফিকুল ইসলাম খান মারা গেছেন। আজ শুক্রবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেয় কতৃপক্ষ। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
২৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তোলেন তিনি।
২৮ মিনিট আগে
বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৩৪ মিনিট আগে