
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সিয়াম হোসেন ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ দুপুরে তাঁকে হাজারীবাগ থানা-পুলিশ আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান আসামির জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। পরে আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের হাজারীবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে সিয়ামকে রাজধানীর কাঁঠালবাগান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট জব্দ করা হয়েছে।
গত বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় বাসার সামনে বিন্তি নামের ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়। ছুরিকাঘাতের পর অভিযুক্ত কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করে পরে মোটরসাইকেলে করে চলে যায়।
এই ঘটনায় বিন্তির বাবা মো. বিল্লাল হোসেন বৃহস্পতিবার হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিয়াম আদালতে জবানবন্দিতে বলেছেন, তাঁর ও বিন্তির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সম্প্রতি মনোমালিন্য তৈরি হয়। তাঁর সন্দেহ ছিল, বিন্তি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। পরে কিছুদিন ধরে তাঁর সঙ্গে আবার যোগাযোগ হয়। বিন্তির অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে কি না তা যাচাই করেন সিয়াম। তিনি যাচাই করে জানতে পারেন তাঁর সন্দেহ সঠিক।
এর পরিপ্রেক্ষিতে আসামি ভিকটিমের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়। ভিকটিম দোষ স্বীকার না করায় তাকে হত্যা করবে এমন পরিকল্পনা করে।
২৫ ফেব্রুয়ারি ঘটনার দিন আসামি হাজারীবাগ এলাকার ট্যানারি মোড় থেকে একটি চাকু কিনে পকেটে রাখেন। ওই দিন সন্ধ্যায় আসামি রায়েরবাজার স্কুলের সামনে বিন্তিকে দেখা করার জন্য ডাকেন। দুজন রিকশায় করে বাংলামোটর এলাকায় যান এবং আবার ফিরে আসেন। দুজন বিন্তির বাসার পাশে কিছুক্ষণ ঘোরাফেরা করেন। এ সময় আসামি বিন্তিকে ক্ষমা চাইতে বলেন। বিন্তির আগের মতো অন্যত্র সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করে।
এরপর আসামি পরিকল্পনা অনুযায়ী বিন্তিকে এক হাতে জাপটে ধরেন এবং অপর হাত দিয়ে পেটে ও পিঠে চাকু দিয়ে আঘাত করেন। ভুক্তভোগী রক্তাক্ত হয়ে গেলে আসামি তাকে ছেড়ে দেন। আঘাতের একপর্যায়ে ভিকটিম গুরুতর জখম হয়ে শরীর রক্তাক্ত হয়ে গেলে আসামি ভিকটিমকে ছেড়ে দেন। ভিকটিম দৌড়ে তার বাড়িতে প্রবেশ করে। আসামি ঘটনাস্থলে দাঁড়িয়ে নিজের জামায় চাকুর রক্ত মুছে। ঘটনাস্থল থেকে পালিয়ে তাঁর বাবা ও চাচার মাধ্যমে দাদার বাসা কাঁঠাল বাগানে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে।

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা শফিকুল ইসলাম খান মারা গেছেন। আজ শুক্রবার কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তোলেন তিনি।
৬ মিনিট আগে
বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবসার চৌধুরীকে ফোনে অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপের অডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
২০ মিনিট আগে