
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
মহিনুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাদদেশে গড়ে তোলা বসতঘরের ওপর পাহাড়ধসে পড়লে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা শিশুটিকে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করেছে।’

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
১৬ মিনিট আগে
বিশেষ করে এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার কান্দরিয়া খালপাড়ের বাসিন্দারা বেশি ভোগান্তি পোহাচ্ছেন। খাল পুনঃখননের পর অপরিকল্পিতভাবে স্তূপ করে রাখা খননের মাটি ধুয়ে কাদাপানি মানুষের বাড়িঘরে ঢুকে পড়ছে।
১৮ মিনিট আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম নতুনঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে গোলাপ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর বাবা মোখলেছার রহমান গুরুতর আহত হয়েছেন।
৩৭ মিনিট আগে