
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ তৃতীয় দিনে গড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে নতুন করে আরও ৩০ জন আহত হয়েছেন। তিন দিনে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত হয়েছেন খাদিম মিয়া নামে এক ব্যক্তি। গত রোববার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ শহীদ মিনার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার সরাইল উপজেলার ধর্মতীর্থ হাওরে মাছ ধরার জন্য দেড় বছর আগে সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেন ধর্মতীর্থ গ্রামের খাদিম মিয়ার কাছ থেকে বাকিতে চাঁই কেনেন। অথচ এখন পর্যন্ত মোশাররফ হোসেন পুরো টাকা পরিশোধ করেননি। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়।
রোববার সন্ধ্যার দিকে এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা, দা-বল্লম ও ইটপাটকেল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের কালিকচ্ছ বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে খাদিম মিয়া টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন।
গতকাল সোমবার বিকেলে মরদেহ দাফনের পর দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কালিকচ্ছ বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থলে পুলিশ গেলেও দফায় দফায় সংঘর্ষ রাত ৮টা পর্যন্ত চলে। এ সময় বাজারের অন্তত ১০ থেকে ১২টি দোকান থেকে মালামাল লুটপাট হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সকাল ৯টা থেকে দুই পক্ষ আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় বেলা ১টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, ঘটনাস্থলে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নানার বিদ্যালয়ে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার ও চিকিৎসক।
২ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে শত শত পরিবার গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে। তবে সাম্প্রতিক সময়ে উৎপাদন ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন খামারিরা। তাঁদের অভিযোগ, গোখাদ্য, ওষুধ, শ্রমিকের মজুরি সব কিছুর দাম বেড়েছে কয়েক গুণ। অথচ দুধের দাম প্রায় আগের জায়গাতেই আটকে আছে।
১৪ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ চার ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এমভি দেশ’ ফিশিং জাহাজে মঙ্গলবার দুপুরে আকস্মিক বিস্ফোরণে ইঞ্জিনিয়ারসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। গুরুতর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে