
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
জানা গেছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বাজালিয়া ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সাঙ্গু নদের বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে। তা ছাড়া ডলু নদের পাড় উপচে সামিয়ারপাড়াসহ আশপাশের এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, বাঁধ উপচে সাঙ্গু নদের পানি ঢুকে বাজালিয়া, কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সাতকানিয়া সরকারি কলেজ সড়কের তিনটি স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে হাঁটুপানি জমেছে। সাতকানিয়া সরকারি কলেজ ও সাতকানিয়া আদালত প্রাঙ্গণে জলাবদ্ধ হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসা দক্ষিণ ঢেমশা এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘কলেজ সড়ক হয়ে ইউএনও কার্যালয়ে আসতে পুরোপুরি ভিজে গেছি। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কোনো গাড়িও চলাচল করছে না। বৃষ্টি, পানি মাড়িয়ে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে আসতে হয়েছে।’
সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবার ও সড়কের ব্যাপারে খোঁজখবর রাখছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভোলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ পলিথিন ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। লালমোহন উপজেলা ও সদর উপজেলায় এই অভিযান হয়।
১১ মিনিট আগে
ভুয়া বিল দেখিয়ে সরকারের ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএমপির হিসাব শাখায় কর্মরত থাকাকালে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
১৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের মামলায় হেলাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষায় জন্ম নেওয়া শিশুর জৈবিক পিতা হিসেবে হেলালের পরিচয় প্রমাণিত হয়েছে।
১৬ মিনিট আগে
বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফাইয়াজ তাজরিয়ান (২৬) নিহত হয়েছেন। চট্টগ্রাম নগরীর শহীদ ওয়াসিম উড়ালসড়কে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইয়াজ মহানগর এনসিপির সদস্য এবং হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দ
১৯ মিনিট আগে