
রংপুরের পীরগঞ্জে পূবালী ব্যাংক উপশাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩৫০টি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে আম, জাম, লিচু, পেয়ারা, সুপারি ও অন্যান্য প্রজাতির গাছ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক সাদি আল আরাফাত সিদ্দিক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি ও দিনকালের বখতিয়ার রহমান, মাইটিভির মাহমুদুল হাসান, আরটিভির মিনহাজুল ইসলাম, দেশের কণ্ঠের মুশফিকুর রহমান পল্টন এবং আজকের পত্রিকার মিফতাহুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক কর্মসূচি নিয়েছে। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর চ্যাটিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার উপজেলার ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
১ মিনিট আগে
গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলার চর বোরহান ইউনিয়নের চর শাহজালাল এলাকায় মো. ইউনূস খলিফার নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র অবস্থায় মো. ফজলুল হক কালুর জমি দখলের উদ্দেশ্যে যান। এ সময় সেখানে নির্মাণাধীন একটি ঘরের সামনে ২-৩টি ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক তৈরি করেন এবং পেট্রল দিয়ে একটি নির্মাণাধীন ঘর পুড়িয়ে দেন।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ও সোয়া ৬টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুরের নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন চাচা নুরনবী। এ ঘটনায় ১১ অক্টোবর নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা করেন। পরের দিন কালিয়াকৈর এলাকা থেকে কেএম রাহেনুল ইসলাম আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ...
১৩ মিনিট আগে