ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর হাত ও পায়ে থাকা বিভিন্ন চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী।
গতকাল শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সাদিপুর বাজারসংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ৮টার দিকে নৌ পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মরদেহটির দুই হাতে শাখা চুড়ি, বাম হাতে সনাতন ধর্মসংক্রান্ত ট্যাটু ও পায়ে নূপুর রয়েছে।
ঘটনাস্থল থেকে স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বিপুল জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। পরবর্তী সময়ে তাঁর নির্দেশে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মুনসুর আলী জানান, মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাই করা রয়েছে। দুই হাতে শাখা চুড়ি, বাম হাতে সনাতন ধর্মসংক্রান্ত ট্যাটু এবং পায়ে নূপুর রয়েছে। এ ছাড়া গলার অংশও কাটা রয়েছে।
নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। দুই হাতের আঙুল পচে যাওয়ায় এবং মাছে খেয়ে ফেলায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও তাঁর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তবে পরিচয় উদ্ঘাটনে কাজ চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৫ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৭ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৭ ঘণ্টা আগে