Ajker Patrika

ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন: যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন: যুবকের ১০ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি

ফরিদপুরে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা চার বছরের শিশুটি ঘরের মধ্যে ছিল। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময়ে প্রতিবেশী আশরাফুল উকিল শিশুটির ঘরে ঢুকে তাকে যৌন নিপীড়ন করেন। শিশুটির চিৎকার শুনে মা ছুটে এলে আশরাফুল পালিয়ে যান।

পরদিন শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন। ২০২৫ সালের ১৭ জানুয়ারি মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নয়ন ভূইয়া আদালতে অভিযোগপত্র দেন।

সাক্ষ্য ও শুনানি শেষে আজ রোববার আদালত রায় ঘোষণা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে মামলার ধারায় আশরাফুল উকিল নামের যুবককে সর্বোচ্চ সাজা হিসেবে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত