Ajker Patrika

আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ
ফরিদপুরের নগরকান্দায় যুবদলের কর্মীসভায় বক্তব্য দেন শামা ওবায়েদ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের নগরকান্দায় যুবদলের কর্মীসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নামের দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের দুর্ভাগ্য।

আজ রোববার সন্ধ্যায় নগরকান্দা উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের জয়বাংলা মোড়ে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত এক কর্মীসভায় তিনি এ কথা বলেন। নগরকান্দা উপজেলা ও পৌর যুবদল এবং সালথা উপজেলা যুবদল এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টরা বহু বছর যাবৎ দেশ জ্বালাও-পোড়াও করতেছে। লগি-বৈঠার রাজনীতি ও পেট্রলবোমার রাজনীতির মাধ্যমে শেখ হাসিনা বার্ন ইউনিট বানাইছিল। নিজেরাই পোড়াইত, নিজেরাই বার্ন ইউনিটে পাঠাইত, আবার নিজেরাই ক্যামেরা পাঠিয়ে সেটা ভিডিও করত। আজকে ২০২৬-এ সেটা প্রমাণিত যে, আওয়ামী লীগ নামের একটি রাজনৈতিক দল ছিল, সেই দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বাংলাদেশের এটি দুর্ভাগ্য।’

ফরিদপুরের নগরকান্দায় যুবদলের কর্মীসভায় বক্তব্য দেন শামা ওবায়েদ। ছবি: আজকের পত্রিকা
ফরিদপুরের নগরকান্দায় যুবদলের কর্মীসভায় বক্তব্য দেন শামা ওবায়েদ। ছবি: আজকের পত্রিকা

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আগে নিষ্পেষিত মানুষের একটি স্লোগান ছিল—‘‘হাসিনারে হাসিনা, তোর কথায় নাচি না।’’ বাংলাদেশের মানুষ আর আপনাদের কথায় নাচবে না। বাংলাদেশের জনগণ আজকে গণতন্ত্রের পথে হাঁটছে, উন্নয়ন ও শান্তির পথে হাঁটছে।’

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, ‘বহু মানুষকে হত্যা ও গুম করে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতারা। দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে, এটি তাঁদের ভালো লাগছে না। নানা ষড়যন্ত্রের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ এ দেশের শত্রু, দেশের অর্থনীতিরও শত্রু।’

পাঁচ জেলার নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে ও ইউনিয়নে ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব ধরনের সন্ত্রাস দমনের দায়িত্ব তাঁদের বলেও উল্লেখ করেন তিনি।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত