
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবদুল্লাহ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুরের ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে একে ফজলুল হক বলেন, সকালে মো. আবদুল্লাহ স্থানীয় বাজারে নাশতা আনতে যান। নাশতা নিয়ে বাড়ি ফেরার পথে তিনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় তাঁর দেহ খণ্ডবিখণ্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
একে ফজলুল হক জানান, বিষয়টি রেলওয়ে পুলিশের সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
৩০ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু-সংলগ্ন ইকোপার্কের একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন গোলঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার কর
১ ঘণ্টা আগে
তাঁরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খেতে ও নামাজে গেছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদকে ডেকে প্রতিমন্ত্রী বলেন, ‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন।’
১ ঘণ্টা আগে