
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
নিহতরা হলেন, কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা সদর থেকে কেন্দুয়াগামী একটি ট্রাক রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ওয়াজেদ ও যাত্রী লিজা আক্তার নিহত হন। এ দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন অটোরিকশার যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গিয়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু-সংলগ্ন ইকোপার্কের একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন গোলঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার কর
১ ঘণ্টা আগে
তাঁরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খেতে ও নামাজে গেছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদকে ডেকে প্রতিমন্ত্রী বলেন, ‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন।’
১ ঘণ্টা আগে
চেক প্রতারণার মামলায় রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাওনা ২৫ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে