
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ সোমবার (৩১ আগস্ট) বেলা ৩টার দিকে পরিদর্শন করেন তিনি।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের অনেকে অফিসে অনুপস্থিত ছিলেন। পরে তাঁদের অবস্থান জানতে চাইলে উপস্থিত একজন জানান, তাঁরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খেতে ও নামাজে গেছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদকে ডেকে প্রতিমন্ত্রী বলেন—‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন।’
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘পৌনে তিনটার সময় সবাই একসঙ্গে খাবার খেতে গেলে সেবা দেবেন কীভাবে?’
পরিদর্শনের সময় ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন নাগরিকের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তাঁরা সেবা পেতে ভোগান্তি, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের কথা জানান।

শরতের শুরুতেই পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার। আজ মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন এলাকা ঢেকে যায় কুয়াশার ঘন চাদরে। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হয় যানবাহনগুলোকে।
১ মিনিট আগে
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
৩০ মিনিট আগে
রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় সৌর মিয়া ও হাসি বেগমের পরিবারে নেমেছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দের মাঝেই দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। বেকার বাবার পক্ষে তিন নবজাতকের দুধ, ডায়াপার ও চিকিৎসার খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।
৩৭ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গরুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
৩৮ মিনিট আগে